
রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় মৃত ব্যক্তির বড় ভাই গুরুতর আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে মগবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বড় ভাই সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক জানিয়েছেন, মগবাজার রেলক্রসিংয়ের ওপর দু’জনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তাদের পাশে একটি মোটরসাইকেলও পড়ে থাকতে দেখা গেছে।
বাংলাটিভি/ফাতেমা



