আইন-বিচারবাংলাদেশ

শমীকায়সারের বিরুদ্ধে মানহানির মামলা

 

সাংবাদিকদের চোর অভিহিত করে গালিগালাজ করার অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মামলাটি আমলে গ্রহণ করে রমনা থানার ওসিকে অভিযোগের বিষয় তদন্ত করে আগামী ১৬ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্টজার্নালবিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান মামলাটি দায়ের করেন।

বাদীর অভিযোগ করেন  গত ২৪ এপ্রিল বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট ‘বিন্দু-৩৬৫’ উদ্বোধনকালে সংবাদকর্মীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য মানুষের উপস্থিতিতে শমী কায়সার তার দুটি স্মার্ট ফোন খোয়া গেছে মর্মে অভিযোগ করেন।

শমী কায়সারের নির্দেশে তার নিরাপত্তাকর্মীরা মিলনায়তনের মূল ফটক বন্ধ করে দেন। উপস্থিত সাংবাদিকদের আটকে রাখেন এবং তার দেহরক্ষীরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে শমী কায়সার আধা ঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের দেহ তল্লাশি করান । এবং সাংবাদিকরা বের হতে চাইলে শমী কায়সার সাংবাদিকদের চোর বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তিনি আরো অভিযোগ করেন, ওই ঘটনার সময় বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেশের সাংবাদিকদের জন্য অত্যন্ত মানহানিকর এবং অপমানজনক। তার এরকম আচরণ বাদী ও সাংবাদিক সমাজের ১০০ কোটি টাকার মানহানি করেছে।

আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। গত ২৭ এপ্রিল থানায় মামলা করতে যান। পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button