অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

ফণী সতর্কতায় ঢাকার ৩ ফ্লাইট বাতিল

ভারত থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’র সতর্কতা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও বেসরকারি নভোএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।এ ছাড়া শুক্রবার রাতে বিমানের কলকাতাগামী ফ্লাইট দেরি করে করে আগামীকাল শনিবার সকালে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।ঘূর্ণিঝড়ের দুর্ঘটনা এড়াতে শুক্রবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ালাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ  জানান, ঘূর্ণিঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুক্রবারের ঢাকা-যশোর বিজি ৪৬৭ এবং যশোর-ঢাকা বিজি ৪৬৮ ফ্লাইট বাতিল করা হয়েছে। আর আজকের ঢাকা-কলকাতা বিজি ০৯৫ ফ্লাইট আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিলম্ব শিডিউল দেয়া হয়েছে। এটি রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল।ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা বিমানবন্দর শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে আগামীকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এ ছাড়া ‘ফণী’কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে দেশের বিমান বন্দরগুলো। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বাংলাটিভি/পিয়াস

সংশ্লিষ্ট খবর

Back to top button