
আগামী ৬ই মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এ তথ্য নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
৬ই মে সোমবার সকাল দশটায়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের লন্ডন সফরে থাকায় এবার তা হচ্ছে না। এজন্য সেখানেই ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে, ছাত্রের সংখ্যা ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। এছাড়া এবার, বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
বাংলাটিভি/শহীদ



