জনদুর্ভোগবাংলাদেশ

ঝড়ে সুবর্ণচরে শতাধিক ঘর বিধ্বস্ত, শিশু নিহত

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝড়ো হাওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে; ঘরচাপা পড়ে নিহত হয়েছে একটি শিশু।

ফণীর কারণে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং নিকটবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে।

ঘূর্ণিঝড়টি শুক্রবার ভারতের ওড়িষা উপকূলে আঘাত হেনে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার সময় থেকে নোয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে।

এর মধ্যেই শনিবার ভোররাতে ঝড়ে সুবর্ণচরে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানিয়েছেন।“চর ওয়াপদা ও চর জব্বর ইউনিয়নে প্রচণ্ড ঝড়ে গাছপালা ও শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় ঘরচাপা পড়ে চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এক শিশু নিহত হয়।

ঝড়ে চর জব্বর ইউনিয়নে অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাটিভি/পিয়াস

সংশ্লিষ্ট খবর

Back to top button