অন্যান্যবাংলাদেশ

ফণীর বিপদ কেটে গেছে: প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, ঘুর্ণিঝড় ফণীর শংকা কাটিয়ে উঠে বাংলাদেশ ভালো অবস্থানে আছে, বিপদও কেটে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শনিবার  দুপুরে  ঘূর্ণিঝড় ফণীর সর্ব শেষ পরিস্থিতি জানাতে গিয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন,’২৪ তারিখ থেকেই আমরা তথ্য সংগ্রহ করা শুরু করেছি। ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এমন পূর্বাভাস দেয়া হয়েছিল, ক্ষতির পরিমাণ খুবই কম হবে এমন ধারণা ছিল, আর আমাদের পূর্বাভাসও সঠিক ছিল। আমরা আশা করেছিলাম একটি লোকও ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যারা মারা গেছে তারা আশ্রয় কেন্দ্রে যায় নি।’

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন,’ভবিষ্যতে এমন ঘটনায় পূর্বাভাস দেয়া এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিবেন।’

তিনি আরও জানান,’ফণীতে ক্ষতি নিরুপনে বিমান বাহিনী তৈরি আছে। ক্ষতি হওয়া বাড়িগুলোতে পর্যাপ্ত টিল সরবরাহ করা হবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button