
আগামী দুই সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করে টেকসই বেঁড়িবাধ নির্মাণ করা হবে। একই সঙ্গে ৪০ টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে। ঘূর্ণিঝড় ফণির আঘাত হানায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
দুপুরে উপজেলার নীলডুমরা ও দামুদা এলাকা পরিদর্শন করেন তারা। এ সময়, ঘূর্ণিঝড় ফণীর কারণে ক্ষতিগ্রস্তদের সবধরণের সহায়তার আশ্বাসও দেন ত্রাণ প্রতিমন্ত্রী।
আগামী দুই সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করে টেকসই বেঁড়িবাধ নির্মাণ করার পাশাপাশি একই সঙ্গে ৪০ টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে বলেও জানান, পানি সম্পদ উপমন্ত্রী।
পরিদর্শনকালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার,জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল,পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/হাকিম



