রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৪১

রাশিয়ার একটি বিমান অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে ৪১ যাত্রী নিহত হয়েছেন। বিমানটিতে থাকা ৭৮ যাত্রীর মধ্যে বাকিদের উদ্ধার করা হয়েছে।এছাড়া বেশকয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
বিমানটিতে আগুন ধরে যাওয়ায় রাশিয়ার মারমানস্কের শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
রাশিয়ার বার্তা সংস্থা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লেগে যাওয়া একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা বেরিয়ে আসছেন। বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, এ দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। অন্তত ৫ জন আহত হয়েছেন। এছাড়া বেশকয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
রাশিয়ান বার্তা সংস্থা আর ও জানিয়েছেন, রুশ বিমান সুপার জেট-১০০ সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে। পরে সেটির পাইলট মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগেই মধ্য আকাশে বিমানটিতে আগুন ধরে যায়।
বাংলাটিভি/ফাতেমা



