
২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে গড় পাসের হার ৮২.২০ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি।
প্রধানমন্ত্রী লন্ডনে থাকায়, বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায়আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। গতবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন,পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন।
ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ,চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ। এছাড়া দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ পাসের হার, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ।কারিগরি বোর্ডে ৭২ দশমিক ২৪ শতাংশ।
বাংলাটিভি/ফাতেমা



