দেশবাংলাবাংলাদেশ

পদ্মা সেতুতে বসানো হলো ১২তম স্প্যান

মাওয়ায় পদ্মা সেতুর ১২তম স্প্যান বসানো হয়েছে।  এতে পদ্মা সেতুর ১ হাজার ৮শ’ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে স্প্যানটি আনা হয় জাজিরা প্রান্তে। পরে দুপুর ১২টা ২০ মিনিটের সময় ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয়।

তিনি আরও জানান, গত ২৩  এপ্রিল জাজিরা প্রান্তের ৩৩ ও ৩৪ নম্বর খুঁটির ওপর বসানো হয় ১১তম স্প্যান। এতে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হয় এক হাজার ৬৫০ মিটার। ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হলে শেষ হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর কাজ।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুতে মোট ২৯৪টি পাইল আছে,যার মধ্যে নদীতে আছে ২৬২টি। ২৯৪টি পাইলে মোট পিলার রয়েছে ৪২টি। পিলারগুলোতে মোট স্প্যান বসবে ৪১টি।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button