
রমজানে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মেয়র।
রমজানে দেশী গরুর মাংস প্রতি কেজি ৫২৫ টাকা,বিদেশী গরু ৫০০ ও মহিষের মাংস ৪৮০,খাসীর মাংস প্রতি কেজি ৭৫০ এবং ভেড়া বা ছাগীর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করতে হবে। এই মূল্য সর্বোচ্চ বাজার দর হিসেবে বিবেচিত হবে। সুপার শপগুলোতেও এই দাম নির্ধারিত থাকবে।
মাংসের দাম নির্ধারণ সম্পর্কে মেয়র বলেন,’এই দরের বাইরে বেশি দাম নিলে সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বাংলাটিভি/ফাতেমা



