
পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা ঢাকা বোর্ড। আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার দশ বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে সাধারণ আট বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ।
পরিসংখ্যান থেকে জানা যায়, রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। ৭০ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। আট বোর্ডের মধ্যে এবার ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও যথারীতি সেরা ঢাকা বোর্ড।
বাংলাটিভি/প্রিন্স



