
রাজধানীর খিলক্ষেত ও মুন্সিগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
র্যাব জানায়, রাজধানীর খিলক্ষেতে ৩০০ফিট রাস্তার পাশে ডুমনীতে একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাব-১ এর গুলিবিনিময় হয়। এতে এক জন মাদক ব্যবসায়ী নিহত হয়। এ সময় আহত হয় দুই র্যাব সদস্য। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
এদিকে, মুন্সিগঞ্জ সদরে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।এসময় বিদেশি পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় আহত হয়েছেন এক র্যাব সদস্য।
বাংলাটিভি/ফাতেমা



