অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ দেশে পৌঁছেছে

সকালে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। তার কফিন গ্রহণ করেন পরিবারের সদস্যরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেলে,বিমানবন্দরেই ছুটে আসেন তার ভক্ত ও সহকর্মীরা। বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রিনরোডের বাসায়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় নেয়া হয় ।এরপর শেষকৃত্য হবে রাজধানীর সবুজবাগের কালিবাড়িতে।

ঢাকেশ্বরী মন্দিরে তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্খীরা। এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে এসে

দীর্ঘদিন কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন বরেণ্য সঙ্গীতশিল্পী  সুবীর নন্দী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৩০শে এপ্রিল তাঁকে নেয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button