
রাজধানীর আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব ।
মঙ্গলবার রাত দুইটার আগারগাঁও বেতার ভবনের সামনে এই ঘটনা ঘটে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়িকে গাবতলী থেকে ফলো করেন তারা। আগারগাঁওয়ে র্যাবের একটি চেকপোস্টে গাড়িটিকে থামার নির্দেশ দিলে তা অমান্য করে চালক।
পরে র্যাবের গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালালে গাড়ি থেকে পাল্টা গুলি চালানো হয়। এ সময় র্যাবের গুলিতে নিহত হয়।
পরে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। জব্দ করা গাড়ি থেকে চার রাউন্ড গুলি, একটি রিভলবার এবং ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাটিভি/ফাতেমা



