
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে অনেকেই পালাতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার,জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
এ সময় তিনি আরও বলেন,ভবিষ্যতে আমর আরও অনেককেই দেখতে পাব ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে।
এ সময় তথ্যমন্ত্রী তাঁর নিজস্ব মতামত ব্যক্ত করে বলেন,নেতৃত্বের পরিবর্তন ছাড়া বিএনপি ঘুরে দাঁড়িয়ে জনগণের দল হতে পারবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না।
তথ্যমন্ত্রী বলেন,বিএনপি থেকেই অনেকেই পালাতে শুরু করেছেন। ভবিষ্যতে আরও অনেকেই আমরা দেখতে পাব এ জোট থেকে বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন গত কয়েক মাসে বিএনপি থেকে অনেকেই পদত্যাগ করেছে।সম্প্রতি আন্দালিভ রহমান পার্থ ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়ে বলেছেন ।
বাংলা টিভি/শহীদ



