বারবার ভূল সিদ্ধান্তের কারনে বিএনপি তার রাজনৈতিক সহযোদ্ধাদের হারাচ্ছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি বারবার ভুল সিদ্বান্তের কারনে তার ২০ দলীয় জোট থেকে রাজনৈতিক সহযোগীদের হারাচ্ছে।
বুধবার বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ভারত মহাদেশের বিপ্লবী নারী নেত্রী প্রীতিলতা ওর্য়াদ্দারের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ইতিমধ্যে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। তারা দুর্নীতিবাজ নেতৃত্বের অধীনে রাজনীতি করতে চান না। ‘
ইতিমধ্যে আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বিজেপি ইতিমধ্যে ভুল সিদ্বান্তের কারনে জোট ত্যাগ করেছেন এবং আরও অনেকে জোট ত্যাগ করার প্রক্রিয়ায় রয়েছে। অনেক বিএনপি নেতা দল ত্যাগ করেছে।
এ সময় তিনি আরও বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের রাজণীতিতে সাধারনভাবে অবক্ষয় শুরু হয়েছে। জিয়া লোভি নেতাদের নিয়ে বিএনপি গঠন করেন। অন্য রাজণৈতিক দলে থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুওদুদ আহমদ ও রিজভি আহমদ শুধুমাত্র ক্ষমতার ভাগবাটোয়ারার কারণে বিএনপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক ভুলের কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিনত হয়েছে। তাই এখন অনেক নেতা বিএনপি ত্যাগ করছে।’
বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘ইতিমধ্যে বিদেশি আদালতে প্রমান হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি নেতা তারেক রহমান দণ্ডিত অপরাধী। তাই সে লন্ডনে বসে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।
আলোচনা সভায় তথ্যমন্ত্রী ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা চট্টগ্রামের প্রীতিলতা ওয়াদ্দেদারকে পরম শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন পরিচালনা ও প্রাণ উৎসর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা।’ এ সময় মন্ত্রী প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগঠনের উপদেষ্ঠা ব্যারিষ্টার জাকির আহমদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, আওয়ামীলীগ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।



