
কঙ্গোতে জাতিসংঘ মিশন পরির্দশনে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমের মরদেহ দেশে আনা হয়েছে।ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ রৌশন আরার স্বজনরা উপস্থিত ছিলেন।
কঙ্গোতে জাতিসংঘ মিশন পরির্দশনে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহানগর সোসাইটি জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এর পর বেলা ১১টায় মগবাজার নয়াটোলা কলোনী জামে মসজিদে রৌশন আরার দ্বিতীয় জানাজা হয়।তৃতীয় জানাজ মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে জানাজা এবং বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
রৌশন আরার স্বামী বলেন,‘এই ফ্লাইটেই উনার আসার কথা ছিল। উনি আসলেন ঠিকই,তবে জীবিত নয়। সবার কাছে স্ত্রীর জন্য দোয়া চান ।
কঙ্গোর কিনসাসায় এই দুর্ঘটনা ঘটে। রৌশন আরা বেগমকে বহন করা গাড়ির সঙ্গে একটি লরি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি। রৌশন আরা বেগমকে বহন করা গাড়ির চালক ও অপর দুই আরোহী অক্ষত আছেন।
রৌশন আরা বেগম বাংলাদেশের প্রথম নারী পুলিশ সুপার ছিলেন। সবশেষ ঢাকায় পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে ছিলেন রৌশন আরা। ২০১৮ সালের ৬ই নভেম্বর,অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান তিনি।
বাংলাটিভি/ফাতেমা



