অন্যান্যঅপরাধদেশবাংলাবাংলাদেশ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। র‍্যাব জানিয়েছে, নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ সময় বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫-এর ক্যাম্প কমান্ডার মেজর এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোরে সমুদ্রসৈকতের ঝাউবনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে র‍্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

সাগরপথে একটি ইয়াবার চালান আসবে, এমন খবরে ওই স্থানে অবস্থান নেয় র‍্যাবের একটি টিম। এ সময় অবস্থান টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঝাউবন তল্লাশি করে এসব অস্ত্র ও ইয়াবাসহ ওই দুজনের মৃতদেহ পাওয়া যায়।

মেজর আরো জানান, র‍্যাবের অভিযানের মুখে অনেকে পালিয়ে যায়। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button