আইন-বিচারবাংলাদেশ

সোনাগাজী থানার সাবেক ওসি সাময়িক বরখাস্ত

নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার মোয়াজ্জেমকে সাময়িক বরখাস্ত করা হয় পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বরখাস্ত করা হয় ওসি মোয়াজ্জেমকে।

নুসরাত হত্যার ঘটনায় এর আগে পুলিশের গাফিলতির ব্যাপারে খতিয়ে দেখতে গত ১৩ এপ্রিল ডিআইজি রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ২ মে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি এতে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকার, উপপরিদর্শক (এসআই) ইকবাল ও এসআই ইউসুফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে তদন্ত কমিটি।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী (নুসরাতের সহপাঠী উম্মে সুলতানা পপি ওরফে শম্পা) তাঁর  বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে—এমন সংবাদ দিলে ওই ভবনের ছাদে যান নুসরাত। সেখানে বোরকা ও নেকাব পরা চার-পাঁচজন তাঁকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় এবং শরীরের ৮০ শতাংশ পুড়ে যায় নুসরাতের। গত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button