অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডনে দশ দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

প্রধানমন্ত্রী ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডন গিয়েছিলেন। এর আগে বৃহস্পতিবার লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button