অন্যান্যআন্তর্জাতিকদেশবাংলাবাংলাদেশ

দেশে ফিরেছেন মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ১০ জন

মিয়ানমারে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের পাইলট ও যাত্রীসহ দশজন দেশে ফিরেছেন। শুক্রবার ইয়াংগুন থেকে তাদের নিয়ে রাত পৌনে এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমানের একটি বিশেষ ফ্লাইট।

বিমানবন্দর থেকে এই দশ জনের মধ্যে তিনজনকে অ্যাপেলো হাসপাতালে এবং পাইলটকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকিরা স্বাভাবিকভাবে বিমানবন্দর ছেড়েছেন।

শুক্রবার  রাতে দেশে ফিরেছেন মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ১০ জন। তাদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিমান দুর্ঘটনায় আহত দুই পাইলট,দুই কেবিন ক্রু ও দুই গ্রাউন্ড ইঞ্জিনিয়ারসহ ১০ জনকে দেশে ফিরিয়ে আনতে ইয়াঙ্গুনে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। আজ বিকেল চারটায় ঢাকা থেকে ছেড়ে যায় ফ্লাইটটি। চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতেই ঢাকায় ফিরে আসে।

ঢাকা থেকে ২৯ যাত্রী,চার ক্রু ও দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারসহ মোট ৩৫ আরোহী নিয়ে বুধবার বিকালে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়েছিল বিমানের ফ্লাইট ‘বিজি জিরো সিক্স জিরো’। ইয়াংগুনে অবতরণের সময় বজ্রঝড়ের কবলে পড়ে,রানওয়ে থেকে ছিটকে গিয়ে ভেঙে যায় উড়োজাহাজটি। এতে বিমানের আরোহীদের সবাই কমবেশি আঘাত পেলেও কয়েকজন গুরুতর আহত হন তবে  তাদের জীবনশঙ্কা নেই।

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন,‘বিমানটি দুর্ঘটনায় পড়ায় পাইলটসহ কিছু যাত্রী আহত হন। আামদের প্রধানমন্ত্রী বিদেশ থেকে খোঁজখবর নিয়েছেন। যেদিন দুর্ঘটনা ঘটে , বাংলাদেশ থেকে মিয়ানমারে বিমান পাঠানো হয়। শুক্রবারে একটি বিমান গিয়ে আহতদের দেশে নিয়ে এসেছে।

দুর্ঘটনায় পড়া বিমানটির ব্যবহার করা যাবে কিনা তা তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

আহতদের সুচিকিৎসার জন্য তিনজনকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করবে বিমান কর্তৃপক্ষ।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button