
টেকনাফে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে সদর ইউনিয়ন মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভ বিচ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানান ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটক মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তি অনুযায়ী মাদক উদ্ধার করার জন্য অভিযানে গেলে টেকনাফ লুকিয়ে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে এএসআই ও কনেস্টেবল আহত হন।
পরে পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যায়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে হস্তান্তর করা হয়।
বাংলাটিভি/ফাতেমা



