
আগামী ৪ জুলাই শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট, চলবে ৫ আগস্ট পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট।
শনিবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের ফ্লাইটে তীব্র আসন সঙ্কট ও দ্বিগুণ ভাড়া বৃদ্ধিতে উদ্ভূত জটিলতা নিরসনের লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ।
তিনি বলেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করবেন। ইতোমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন সম্পন্ন হয়েছে। সরকারি ব্যবস্থাপনায়ও হজ নিবন্ধন প্রায় শেষ।
তিনি আরও বলেন, ২০ হাজার ওমরা যাত্রী ভিসা হোটেল ও বিমান বাড়া বাবত যে টাকা পরিশোধ করা হয়েছে,তার পরিমাণ হবে ৯০ থেকে ১০০ কোটি টাকা। এই টাকা আর ফেরত নেয়া যাবে না। মধ্যপ্রাচ্য-গামী বিমান ভাড়া দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি বলেন, ঢাকা-জেদ্দার কোন টিকেট নেই। বাংলাদেশে এয়ার লাইসেন্স একটি বাড়িতে ফ্লাইট দিয়েছিলো। সেটি অনলাইনে আসার কিছুক্ষণের মধ্য সবগুলো টিকেট শেষ হয়ে যায়।
ওমরাহ যাত্রীদের জটিলতা এড়াতে বাংলাদেশ বিমানের যেসব রুটে যাত্রী সংখ্যা কম,সেসব বিমান এনে ঢাকা জেদ্দা রুটে দেয়ার পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর হ্যান্ডলিং,ল্যান্ডিং,পার্কিংসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন হাবের।
বাংলাটিভি/ফাতেমা



