আন্তর্জাতিক
ভূমধ্যসাগরে অভিবাসী প্রত্যাশীদের নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৬৫

ভূমধ্যসাগরে তিউনিশিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।
ইউএনএইচসিআর জানায়, উদ্ধার করা ব্যক্তিদের তিউনিশিয়া উপকূলে নিয়ে আসে দেশটির নৌবাহিনী। অবস্থা গুরুতর হওয়ায়, হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে।
বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যায় নৌকাটি। তবে, বৈরী আবহাওয়ায় নৌকা ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকার বেশিরভাগ যাত্রী, আফ্রিকার সাহারা অঞ্চলের অধিবাসী।
গত চারমাসে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৪ জন।
বাংলাটিভি/রাজু



