অন্যান্যআন্তর্জাতিকদেশবাংলাবাংলাদেশ

আজ বিশ্ব ‘মা’ দিবস

মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস।  দিবসটির মূল উদ্দেশ্য-মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দেয়া।বিশ্ব মা দিবসের ধারণার প্রবর্তন করেন মার্কিন পরিচ্ছন্নতাকর্মী অ্যান জার্ভিস।

মার্কিন পরিচ্ছন্নতাকর্মী অ্যান জার্ভিস বলেন, প্রাচীন গ্রিসে পালন করা হতো মা দিবস। প্রতি বসন্তের একটি দিনে দেবতাদের মা ‘রিয়া’কে উদ্দেশ্য করেই পালিত হতো মা দিবস। এই প্রাচীন রীতি থেকে ১৫০ বছর আগের কথা।

জানা যায়, যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস ও তার মেয়ে আনা মারিয়া রিভস জার্ভিসের উদ্যোগে মা দিবসের সূচনা হয়। আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন।

মা শব্দটি ছোট হলেও এর পরিধি বিশাল। যে ভাষায় তাঁকে সম্বোধন করা হোক না কেন, সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালবাসার রূপ অনেকটা অভিন্ন। মায়ের অনুগ্রহ ছাড়া কোন প্রাণীরই প্রাণধারণ করা অসম্ভব।

উইলিয়াম ক্যারি স্কুলের শিক্ষক মেরিলিন ডি ক্রুশ বলেন,“আগে মাকে শুভেচ্ছা দিতাম এখন সন্তান আমাকে শুভেচ্ছা দেয়। যদিও ও অনেক ছোট মা দিবস বিষয়টা বুঝে না। তবে ওর বাবা ওকে শিখিয়ে দেয় এবং সে তা আমাকে এসে বলে। ওর মুখ থেকে ‘হ্যাপি মাদারস ডে’ শুনতে একটা প্রাপ্তি বলে মনে হয়। নিজে মা হওয়ার পরে আমার মায়ের অনুভূতিটা উপলব্ধি করতে পারি যে মায়ের আসলে কতটা ভালো লাগত।”

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button