অন্যান্যবাংলাদেশ

ভারতে লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ ধাপ

ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ মোট ৭টি রাজ্যে লোকসভা নির্বাচনের, ৬ষ্ঠ ধাপের, ৫৯ আসনের ভোটগ্রহণ চলছে।রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে,অধিকাংশ আসনেই সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

এ পর্বে উত্তর প্রদেশের ১৪টি আসনে, হরিয়ানার ১০টি, দিল্লির সাতটি, আটটি করে বিহার, মধ্য প্রদেশ ও পশ্চিম বঙ্গে এবং ঝাড়খন্ডের চারটি আসনে ভোট হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এবারের ধাপের নির্বাচনে সবচেয়ে বড় পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ক্ষমতাসীন বিজেপির। ৬ষ্ঠ ধাপে যে ৫৯ আসনে ভোটগ্রহণ হচ্ছে সেগুলোর মধ্যে ২০১৪ সালে বিজেপি ৪৫টি আসনে জয়লাভ করেছিল।

একাধিক রাজনৈতিক হেভিওয়েট এবং তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণের লড়াই আজ। তালিকার শুরুতেই রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং,জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরসহ অনেকে।

এছাড়া পশ্চিমবঙ্গের শিশির অধিকারী থেকে শুরু করে অভিনেতা দেবসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে আজ।

৬ষ্ঠ দফা ভোটগ্রহণ শুরুর আগেই গোপীবল্লভপুরে সহিংসতায় বিজেপি বুথ সভাপতি নিহত হয়েছেন। সকালে মোহম্মদপুর অঞ্চলের পশ্চিমবাড় গ্রামে দুই বিজেপি কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদিকে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হেনস্থার অভিযোগ এসেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই উত্তপ্ত রয়েছে কেশপুর

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button