অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

খাদ্যে ভেজালরোধে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন সংশোধন: খাদ্যমন্ত্রী

খাদ্যে ভেজালরোধে প্রয়োজনে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন সংশোধন করার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি। রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রচার-প্রচারনার শুভ উদ্বোধন- শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের ২ নং গেটের সম্মূখে অনুষ্ঠিত “পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রচার-প্রচারনার শুভ উদ্বোধন” করেন খাদ্যমন্ত্রী  সাধন চন্দ্র মজুমদার।

এসময় খাদ্যমন্ত্রী বলেন,খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুধু রমজান মাসেই নয়, আমরা চাই ১২ মাস ই জনগণ নিরাপদ খাদ্য খাবে।  তিনি বলেন, যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শক্র, মানবতার শক্র।

শুধু রমজান মাসেই নয়, সারা বছরই মানুষ যাতে নিরাপদ খাদ্য খেতে পারে সে ব্যবস্থা নেয়ার কথা বলেন খাদ্যমন্ত্রী। যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শক্র, মানবতার শক্র জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তিনি।

প্রচলিত আইনে শাস্তির যে বিধান রয়েছে দরকার হলে আইন সংশোধন করে শাস্তির মাত্রা বাড়ানোর কথাও বলেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, খাদ্যে ভেজালের বিষয়ে  নিজেদের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করা জরুরী। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সবাই মিলে একযোগে, একহয়ে কাজ করে এটিকে সামাজিক আন্দোলনে রুপান্তরিত করতে হবে। তিনি বলেন, আতংকিত না হয়ে ভেজাল প্রতিরোধে নিজেরা যদি আরও সোচ্চার হয় তাহলে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।

পবিত্র রমজান মাসে ভেজালবিরোধী অভিযানে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করা হবে। প্রচলিত আইনে শাস্তির যে বিধান রয়েছে দরকার হলে আইন সংশোধন করে শাস্তির মাত্রা বৃদ্ধি করা হবে। ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি করে গনআন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।

ভেজালরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভেজালবিরোধী অভিযানে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত করা হচ্ছে বলে জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান  মাহফুযুল হক।

ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি করে গনআন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানানো অনুষ্ঠানে।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button