
প্রাণের গুড়া হলুদ, এসিআই গুড়া হুলুদ’সহ বিএসটিআইর মানের পরীক্ষায় অনুত্তীর্ণ ৫২টি ব্র্যান্ডের ১৮ ধরনের পণ্য বিক্রি ও বাজারজাত বন্ধ করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। ব্যবস্থা নিতে বলেছে উৎপাদনকারীদের বিরুদ্ধে।রোববার দুপুরে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।
বিএসটিআইর প্রতিবেদন শিল্প মন্ত্রণালয় প্রকাশের পর একটি রিট আবেদনে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্জ এই নির্দেশ দেয়।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এসব নির্দেশ বাস্তবায়ন করে আগামী ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সরকার প্রধানের প্রতি অনুরোধ রেখে আদালত বলেছে,খাদ্যে ভেজালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে ‘জরুরি অবস্থা’ঘোষণা করা হোক। আগামী ২৩ মে এ্ই রিট আবেদনের পরবর্তী শুনানির দিন রেখেছে আদালত।
এই পণ্যগুলোর মধ্যে রয়েছে সিটি অয়েল মিলের তীর সরিষার তেল, গ্রিন ব্লিসিং ভেজিটেবল অয়েল কোম্পানির জিবি সরিষার তেল, বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা সরিষার তেল এবং শবনম ভেজিটেবল অয়েলের পুষ্টি সরিষার তেল।
গত ২ মে শিল্প মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, বিএসটিআই রোজার আগে বাজার থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ৫২টি ব্র্যান্ডের ১৮ ধরনের নিম্নমানের পণ্য চিহ্নিত করেছে।
এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে এবং অচিরেই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বাংলাটিভি/ফাতেমা



