
অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
সকাল ৮টায় রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েলের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন,সংগীত শিল্পী রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বর্তমানে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেণ্য এ অভিনেতা । অধ্যাপক মতিউল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি।
গত ২৬ এপ্রিল রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা,বার বার বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান।অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
বাংলাটিভি/ফাতেমা



