অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান

ফেনীর পুলিশ সুপার হিসেবে দা‌য়ি‌ত্বভার গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান। র‌বিবার রাতে বিদায়ী পু‌লিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকারের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে নতুন এসপি নিয়োগ করেছে প্রশাসন।

কাজী মনিরুজ্জামান ফেনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে প্রায় দুবছর ধরে  দায়িত্ব পালন করে আসছিলেন। এরই‌ম‌ধ্যে  তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।

সংশ্লিষ্টরা জানান, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারসহ অন্য পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ পেয়েছে পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটি।

জানা গেছে, তদন্ত কমিটির প্রধান ডিআইজি এসএম রুহুল আমিন গত ৩০ এপ্রিল রাতে পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট শাখায় তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, এসআই (নিরস্ত্র) মো. ইউসুফ ও এসআই (নিরস্ত্র) মো. ইকবাল আহমদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button