অন্যান্যজনদুর্ভোগদেশবাংলাবাংলাদেশ

৯ দফা দাবিতে পাটকলের শ্রমিকরা কর্মবিরতিতে

বকেয়া-বেতন পরিশোধসহ ৯দফা দাবিতে আবাও অনির্দিষ্টিকালের কর্মবিরতিতে রয়েছে চট্টগ্রাম খুলনা ও রাজশাহীর পাটকল শ্রমিকরা।

এদিকে শ্রমিকদের অব্যাহত কর্মবিরতি আর অবরোধের কারণে ৮ দিনে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে পণ্য উৎপাদন বন্ধ থাকায় ৮ কোটি টাকার লোকসান হয়েছে।

বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি না মানায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি জুট মিলের শ্রমিকরা কারখানার উৎপাদন বন্ধ রেখে গত ৫ মে থেকে কর্মবিরতি এবং রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ পাটকল করপোরেশন খুলনা অঞ্চলের সমন্বয়কারী (লিয়াজোঁ কর্মকর্তা) সাজ্জাদ হোসেন বলেন,‘দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মজুরি-বেতন বন্ধ রয়েছে।

তিনি বলেন,বর্তমানে পাটকলের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ কারণে তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বকেয়া পাওনা পরিশোধ করার চেষ্টা করছে। আশা করি,খুব দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’

বর্তমানে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে ১৪ হাজার ৫২৫ স্থায়ী, ১৮ হাজার অস্থায়ী এবং ৫২২ বদলি শ্রমিকসহ ৩৩ হাজার ৪৭ শ্রমিক এবং ১ হাজার ১৮৭ কর্মচারী কর্মরত রয়েছেন।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button