অন্যান্যআইন-বিচারবাংলাদেশ

ওয়াসার পানি পরীক্ষার প্রতিবেদন দাখিল না করায় হাইকোর্টের অসন্তোষ

আদালতের নির্দেশ অনুসারে ঢাকা ওয়াসার কোন কোন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা পরীক্ষা করে প্রতিবেদন দাখিল না করায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি পরীক্ষায় যে অর্থ খরচ হবে,তা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক রিটের শুনানিকালে সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার ঢাকা ওয়াসার অনিরাপদ পানি পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

কিন্তু ওয়াসার পক্ষ থেকে বলা হয়,ঢাকা ওয়াসার পানি পরীক্ষায় প্রচুর অর্থের প্রয়োজন। তখন আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন,ঢাকা ওয়াসার ১১টি পানির জোন রয়েছে। প্রত্যেকটি থেকে দুই বোতল পানি নিয়েই তো পরীক্ষা করা যায়।

ওয়াসার পক্ষ থেকে আরও বলা হয়, কোন কথাই শুনছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা হাইকোর্টকে হাইকোর্ট দেখাচ্ছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button