খেলাধুলা
আতলেতিকো ছেড়ে বার্সেলোনায় গ্রিজম্যান

মৌসুম শেষে আতলেতিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আতোঁয়া গ্রিজমান। বিষয়টি নিশ্চিত করেছেনে গ্রিজম্যান নিজেই। তার সম্ভাব্য গন্তব্য ধরা হচ্ছে কাতালান ক্লাব বার্সেলোনা।
২০১৪ সালে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজমান। পাঁচ বছরে আতলেতি জার্সিতে ২৫৬ ম্যাচে ১৩৩টি গোল করেন। প্রত্যেক মৌসুমেই ছিলেন ক্লাবের সর্বোচ্চ গোল স্কোরার।
ক্লাবের হয়ে জিতেছেন ইউরোপা লিগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ। গতবছর আতলেতিকোর সাথে আবারো পাঁচবছরের চুক্তি করেছিলেন গ্রিজমান। তবে একবছর যেতেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।
গ্রিজমানকে দলে ভেড়াতে বাইআউট ক্লসের ১২০ মিলিয়ন ইউরো দিতে হবে। গেলো দুই মৌসুমে কয়েকদফা প্রস্তাব দিয়েছিলো বার্সেলোনা। তবে বার্সা প্রস্তাব ফিরিয়ে দিলেও ন্যু ক্যাম্পেই গ্রিজমানের ভবিষ্যত দেখছে স্প্যানিশ গণমাধ্যম।
বাংলাটিভি/রাজু



