
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার
ফেইসবুকে ‘উসকানিমূলক’ বক্তব্য দেয়ার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার এক মামলায় কবি,লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
বনানী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, ২০১৭ সালে খাগড়াছড়ি সদর থানায় ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়।এতদিন ওই মামলায় তিনি জামিনে ছিলেন।
ওসি জানায় “তার নামে খাগড়াছড়ি থেকে একটা ওয়ারেন্ট এসেছে।আজ সকালে ওই ওয়ারেন্টে তাকে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়।”
শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক ব্যক্তি ২০১৭ সালে ইমতিয়াজের বিরুদ্ধে ৫৭ ধারার এ মামলা করেন।তার অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেইসবুকে ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন।
বাংলাটিভি/ফাতেমা



