
খাদ্যমন্ত্রী বলেন, ‘টাঙ্গাইলে ধান পোড়ানোর ঘটনা একটি পরিকল্পিত বিষয়। কারণ,একজন পিতার সন্তান বিকলাঙ্গ হোক না কেন, গলাটিপে তাকে মেরে ফেলতে পারবে না।ধানের দাম দুইশ টাকা হলেও কৃষক পোড়াবে না।মনে ক্ষোভ হবে।’
বুধবার সকালে সিরাজগঞ্জে খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ‘কিন্তু এমনই পরিকল্পিত যে,প্রথম আলো পত্রিকার রিপোর্টাররা সকালেই চলে গেল। টিভি সকাল বেলাই চলে গেল। তার পরে ধানে আগুন দেয়া হলো। এটি সরকারকে পর্যুদস্ত করার একটা পরিকল্পনা।’
তিনি আরো বলেন, ‘আমরা শপথ নিতে চাই,প্রকৃত প্রান্তিক কৃষক ছাড়া ধান একটি কেজিও বাইরে কিনতে দেব না।কারণ সরকারকে পর্যুদস্ত করার জন্য নানাভাবে পরিকল্পনা করা হচ্ছে।কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। আমিও একজন কৃষক।ধান বিক্রি করি।আমারও কষ্ট আছে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘১০ লক্ষ টন সিদ্ধ চাল,দেড় লক্ষ টন আতপ চাল কেনা সম্ভব। কিন্তু ধান এবং চাল যদি একই গোডাউনে রাখা যায়, তাহলে ধান ও ক্ষতিগ্রস্ত হয়; চালও ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাটিভি/ফাতেমা



