
ওয়াসার পানি শতভাগ পানযোগ্য বলার কোন সুযোগই নেই বলে মনে করেন ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক সভাপতি। গ্রাহক পর্যন্ত সুপেয় পানি পৌঁছে দেয়ার ক্ষেত্রে ওয়াসা দায়িত্ব এড়াতে পারে না বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন,‘ওয়াসার পানি দূষিত সেটা অনেকেই দাবি করছে।’
তিনি আরো বলেন,‘ওয়াসার দাবি তাদের পানি শতভাগ পানযোগ্য এট ঠিক নয়।কারণ ঢাকা ওয়াসা যখন পানির ট্রিটমেন্ট করে তখন তারা একরকম পরীক্ষা-নিরীক্ষা করেই পানি সরবারহ করে পাইপ লাইনে দেয়।কিন্তু ঢাকার শহরে সব পাইপ লাইন ঠিক নাই।’
এর আগে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক-এমডি তাকসিম এ খান রাষ্ট্রপক্ষের কাছে এই প্রতিবেদন জমা দেন। তাতে বলা হয়,গত তিন মাসে ঢাকার ২৯২টি অভিযোগের ভিত্তিতে ৫৯টি এলাকার ১০টি জোনের পানি বেশি দূষিত।
ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন,ওয়াসার দেয়া প্রতিবেদন আজ আদালতে উপস্থাপন করা হয়েছে।এতে ঢাকার ১০টি জোনে ৫৯ এলাকায় ওয়াসার পানি বেশি দূষিত বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাটিভি/ফাতেমা



