জনদুর্ভোগবাংলাদেশ

দ্বিতীয় দিনের মতো চলছে বাসের আগাম টিকেট বিক্রি

ঈদ-উল-ফিতর সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে বাসের আগাম টিকেট বিক্রি। শনিবার  সকাল ছয়টা থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলীসহ বিভিন্ন কাউন্টার থেকে একযোগে টিকেট বিক্রি শুরু হয়।

প্রথম দিনের মতো  টিকেট কাটায় ভিড় না থাকলেও অনেকেই সেহেরীর পর থেকে লাইনে দাঁড়ান টিকেট সংগ্রহের জন্য। তবে আজকেও  অভিযোগ ছিলো কাঙ্ক্ষিত দিনের টিকেট না পাওয়ার।

সবচেয়ে বেশি চাহিদা ৩ জুনের, কিন্তু প্রথম দিনই সব টিকেট শেষ হওয়ায় ক্ষোভ জানান যাত্রীরা। প্রথম দিনে লাইনের শুরুতে দাঁড়িয়েও পেছনের সারির টিকিট পাওয়ার অভিযোগ করেন অনেকে।

অতিরিক্ত চাপ থাকায় ৩ জুন বিশেষ বাস সার্ভিস দেয়ার কথা চিন্তা করছে কর্তৃপক্ষ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button