
উৎক্ষেপণের এক বছর পর বাণিজ্যিক সম্প্রচারে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। রোববার ২০ মে থেকে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হচ্ছে দেশের সরকারি ও বেসরকারি ৩১টি টেলিভিশন।বাণিজ্যিক এ সম্প্রচারে প্রথম তিন মাস বিনা মূল্যে সেবা দেবে বঙ্গবন্ধু ১। এ সময় কোনো ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।
২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে আকাশে ডানা মেলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এ স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্য দিয়ে পুরন হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।
স্যাটেলাইটটি নির্মান করে থ্যালেস অ্যালেনিয়া স্পেস। উৎক্ষেপণের ছয় মাস পর ফ্রান্সের এই প্রতিষ্ঠানটির কাছ থেকে স্যাটেলাইটটির দায়িত্ব বুঝে নেয় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
২০ মে থেকেই দেশের সরকারি ও সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল সংযুক্ত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নেটওয়ার্কে । দেশের সব চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় এলে, এতদিন বাংলাদেশ থেকে যে অর্থ বিদেশে যেত সেটা এখন দেশের উন্নয়নে কাজে আসবে বঙ্গবন্ধু স্যাটেলাইট অপারেশনের মধ্য দিয়ে উন্নত বিশ্বে বাংলাদেশের জন্য অন্যন্য এক মাইল ফলক ।
বাংলাটিভি/শহীদ



