চিকিৎসা শেষে নিজ দপ্তরে ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সচিবালয়ে অফিস করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকাল দশটায় নিজ দপ্তরে আসেন তিনি।
দপ্তরে এসেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন তিনি। আজ মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
নিজ দপ্তরে ওবায়দুল কাদের বলেন, হয়তো মরেই যেতাম তবে আল্লাহর রহমত ও সবার অশেষ দোয়ায় ফিরে এসেছি। আমার অনুপস্থিতি মন্ত্রণালয়ের কেউ বুঝতে দেয়নি। কাজ ঠিকঠাকই হয়েছে।
এ সময় দপ্তরে এসেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন।তিনি বলেন,’এখন মানসিকভাবে আমি প্রস্তুত। শারীরিকভাবেও সুস্থ।আবার ১৬ই জুলাই চেকআপের জন্য সিঙ্গাপুরে যাব।’
তিনি বলেন,’আগের মতো হয়তো দৌঁড়াতে পারব না। শরীরের কথা ভাবতে হবে। তবে আমাদের টিমওয়ার্ক ভালো। তাই ঈদের প্রস্তুতি নিয়ে ভাবতে হবে না। তবে সড়কগুলোতে সংকট আছে বলে দুর্ভোগের শঙ্কা আছে।’
তিনি আরও বলেন,’আগামি ২৫ মে মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু খুলে গেলে ঐ রুটে ভোগান্তি কমবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাজ চলছে। ঈদের আগে ৪টা আন্ডারপাসের কাজ শেষ হবে। সেখানেও ভোগান্তি কমবে। ‘বিআরটিসি বাস যুক্ত হতে যাচ্ছে ঈদ যাত্রায় । ২০মে বিআরটিসির ঈদের টিকিট দেয়া হবে।এজন্য বাস সংকট কমবে বলেও জানান তিনি।
বাংলাটিভি/ফাতেমা



