অন্যান্যদুর্ঘটনাবাংলাদেশ

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

প্রতিদিনের মতোই রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল পরিবারটি। এমন সময় হঠাৎ বজ্রপাত কেড়ে নিল ঘরে থাকা মা ও ছেলের প্রাণ। এ ঘটনায় একই পরিবারের আরো ২জন আহত হয়েছেন। ঝলসে গেছে বাড়ির উঠানে থাকা ফলদ গাছ।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম বড়নাল ইউনিয়নের করিম মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন আয়েশা খাতুন (৫৫) ও তার ছেলে মো. আব্দুল মমিন (২২)। এ সময় একই পরিবারের আরও দুইজন আহত হন। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বড়নাল ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল জলিল জানান,ভোরে সাহরি খেয়ে ঘুমানোর আগমুহূর্তে হঠাৎ বজ্রপাতে মা – ছেলে নিহত হন। আহত হন ঘরে থাকা আরও ২জন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সনাহিদ উদ্দিন জানান,হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button