
বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে আজ। বিকেলে রাজধানীর একটি হোটেলে কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
এই স্যাটেলাইটে থাকা ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ৩৮টি দিয়ে চলবে বাণিজ্যিক কার্যক্রম।
দেশের সব টিভি চ্যানেলের আনুষ্ঠানিক সম্প্রচারসহ ব্যাংকের এটিএম বুথের নেটওয়ার্ক এবং টেলিভিশনের ডিরেক্ট টু হোম সার্ভিসও দেবে এই স্যাটেলাইট।
এজন্য টিভি স্টেশনগুলো থেকে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ নেয়া হয়েছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে।
এতে এখান থেকেই সবগুলো টিভি চ্যানেলের সংকেত পৌঁছাবে স্যাটেলাইটে। গত বছর ১২ই মে পৃথিবীর কক্ষপথে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
বাংলাটিভি/ফাতেমা



