
খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে বিএনপির নেতৃত্ব নেই বলে মন্তব্য করছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।ঐক্যফ্রন্টের নেতৃত্বেই বিএনপি আছে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,খালেদা জিয়ার শারিরিক অবস্থা নিয়ে অপরাজনীতি করছে বিএনপি।
তথ্যমন্ত্রী বলেন,‘খালেদা জিয়ার এমন কোনও রোগ নয় বা এমন কোনও বিষয় নয়,যে একেবারে জীবন শঙ্কায় আছেন,অন্তত যেভাবে বিএনপি নেতারা বলছেন।
হাছান মাহমুদ বলেন, ‘ড.কামাল হোসেন সাহেবের নেতৃত্বে যে ঐক্যফ্রন্ট, সেই ঐক্যফ্রন্টের নেতৃত্বেই কিন্তু বিএনপি আছে। প্রকৃত পক্ষে বখালেদা জিয়া বা তারেক রহমানের হাতে এখন বিএনপি নেতৃত্ব নেই।’
বাংলাটিভি/ফাতেমা



