
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তরে সরকার নতুন ষড়যন্ত্র করছে।কারাগারের ভিতরে আদালত স্থাপন সংবিধান পরিপন্থী এ কথাও বলেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি।
মওদুদ বলেন, সরকারের কুট-কৌশলের কারণে আমরা আইনি প্রক্রিয়ায় সফল হতে পারছিনা।খালেদা জিয়াকে মুক্ত করতে আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে
তিনি বলেন, তার সঙ্গে আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।উচ্চ আদালতে এ বিষয়ে রিট করা হবে বলে জানান ব্যারিস্টার মওদুদ আহমদ।
বাংলাটিভি/ফাতেমা



