
ওয়াসার পানি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে ১ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে হাইকোর্ট,একই সঙ্গে ২জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও দেয়া হয়।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার সকালে এ আদেশ দেন।
আদেশে ৪টি উৎস থেকে ১০টি ঝুঁকিপূর্ণ,১০টি পছন্দমতো এলাকায় এই পানি পরীক্ষার কাজ করতে পারবে ওয়াসা।
বুধবার ওয়াসার পানির এক হাজার ৬৪টি নমুনা পরীক্ষায় ৭৬ লাখ টাকা লাগবে,এমন প্রতিবেদন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।পানি পরীক্ষায় ৭৬ লাখ টাকা খরচের দাবিতে ক্ষোভও প্রকাশ করে আদালত।
এর আগে, ১৩মে কোন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ-তা পরীক্ষা কোরে প্রতিবেদন না দেয়ায়,অসন্তোষ জানায় হাইকোর্ট।
একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি পরীক্ষার খরচ নির্ধারণ করে,স্থানীয় সরকার মন্ত্রণালয়কে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত।এদিকে,রাজধানীর ৬৯টি এলাকার পানি বেশি দূষিত উল্লেখ কোরে প্রতিবেদন দিয়েছে ওয়াসা।
বাংলাটিভি/ফাতেমা



