অন্যান্যবাংলাদেশশোক সংবাদ

সংগীতশিল্পী খালিদ হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা

একুশে পদকপ্রাপ্ত  নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ।

বুধবার রাত ১০টা ২২ মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

খালিদ হোসেনের ছেলে আসিফ ও ছাত্র পরদেশী সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময়, গুণী এ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায়,সব শ্রেণি-পেশার মানুষ। নজরুল গবেষণা ইনস্টিটিউটে খালিদ হোসেনকে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, গবেষক ও স্বরলিপিকার খালিদ হোসেন দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন।কিডনী প্রায় অকার্যকর হওয়ার পাশাপাশি তাঁর ফুসফুসেও সমস্যা ছিল। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায়ও ভুগছিলেন তিনি।

বুধবার রাত সোয়া দশটার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৪ বছর বয়সী এ  শিল্পী।

সর্বসাধারণের শ্রদ্ধা জানানো শেষে খালিদ হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে আসিফ হোসেন।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button