ট্রেনের টিকিটের জন্য তৃতীয় দিনেও উপচেপড়া ভীড় স্টেশনে

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভীড়। আজ দেয়া হয়েছে আগামী ২ জুনের টিকিট। তবে তৃতীয় দিনেও অনলাইনে রেলের টিকিট কেনার জটিলতাসহ বিভিন্ন অভিযোগ ছিল যাত্রীদের।

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ২২ মে। টানা তৃতীয় দিনের মত শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের জনস্রোত লক্ষ্য করা যায়। প্রতিটি লাইন এঁকে বেঁকে চলে গেছে স্টেশনের বাহিরের দিকে। কেউ লাইনে দাঁড়িয়েছেন মধ্যরাত থেকে, কেউবা আবার ভোরে।
তবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ায় খুব্দ যাত্রীরা। তারপরও স্বপ্নের টিকিটের জন্য অপেক্ষা করা।
অপরদিকে অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হয়ে লাইনে দাঁড়ান কেউ কেউ। অভিযোগ করেন রেলসেবা অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে না পেরে বাধ্য হয়ে লাইনে দাঁড়াতে হয়েছে।
তবে, নানা ঝক্কি পোহানো শেষে কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে খুশি অনেকে।
আগামীকাল ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের টিকিট দেয়া হবে। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৯ মে যা চলবে ২ জুন পর্যন্ত।
বাংলাটিভি/রিয়েল



