আন্তর্জাতিক
থেরেসা মে’র পদত্যাগের ঘোষণা

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। আগামী ৭ জুন তিনি কনজারভেটিভ নেতার পদ থেকে সরে দাঁড়াবেন।
এর মাধ্যমে তার তিন বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। শুক্রবার ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে তিনি বলেন, এটা সব সময় আমার জন্য অনুশোচনার বিষয় হয়ে থাকবে যে আমি ব্রেক্সিট সম্পন্ন করতে পারিনি।
ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডলির সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
তেরেসা পদত্যাগে অস্বীকার জানালে ওই কমিটির তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তুতি নিচ্ছিল।
বাংলাটিভি/রাজু



