বিনোদন

বিশ্বকাপে টাইগার ভক্তদের জন্য ফুয়াদের ‘চলো বাংলাদেশ’

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তদের অনুপ্রেরণা দিতে গ্রামীণফোন নিয়ে এসেছে ফ্যান এনথেম ‘চলো বাংলাদেশ’। তারুণ্যের উদ্দীপনাময় এ গানটি তৈরি করেছেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।
60364442 436444710250140 3044958188811059200 n
আসন্ন আইসিসি ওয়ার্ল্ড কাপ এ বাংলাদেশ দলের সাফল্য কামনা করেই এই ফ্যান অ্যানথেমটি তৈরি করা হয়েছে।

গানটি নিয়ে ফুয়াদ বলেন, এই গানটি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা সব বাংলাদেশিদের অনুপ্রেরণা দিবে। গানের লিরিক্সে বাংলাদেশ টিমসহ পুরো ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্খা আর উদ্দীপনার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস গানটি সবাই পছন্দ করবে এবং এই গানটি আমাদের ক্রিকেটের জয়যাত্রার অংশ হয়ে দাঁড়াবে।

২৪ মে থেকে গ্রামীণফোনের জিপি মিউজিক প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে। এছাড়াও টিভি’র পাশাপাশি পুরো গানের ভিডিও পাওয়া যাবে বাইস্কোপ এবং গ্রামীণফোনের ফেসবুক ও ইউটিউব ফ্যানপেজে।

বাংলাটিভি/রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button