আন্তর্জাতিক

ভারতের গুজরাটে বহুতল ভবনে আগুন, ১৯ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের গুজরাটের সুরতে একটি কোচিং সেন্টারে আগুনে অন্তত ১৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ero8d2g8 surat fire ani 650x400 24 May 19
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সুরতের তক্ষশীলা নামের ওই বাণিজ্যিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে।
আগুন থেকে প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর তৃতীয় ও চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে শিক্ষার্থীরা নিচে লাফিয়ে পড়েছে। অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় ইতোমধ্যে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাটিভি/রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button